Anis Khan : আনিস-কাণ্ডে চার্জশিট পেশ সিটের, নেই খুনের ধারা, দাবি সূত্রের

Updated : Jul 18, 2022 13:25
|
Editorji News Desk

হাওড়ায় প্রাক্তন ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উড়িয়ে দিল রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দল। তাদের পেশ করা চার্জশিটে দাবি করা হল, খুন নয়, পুলিশ আসার পর ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে আনিস খানের। তবে নিজের চার্জশিটে আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তী, এক এএসআই, এক হোম গার্ড এবং দুই সিভিক ভলান্টিয়ারের নাম উল্লেখ করেছে সিট। 

গত কয়েকদিন আগেই আনিসের মৃত্যু তদন্তে সিবিআই দাবি খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। ভরসা রেখেছিল রাজ্য়ের তৈরি সিটের উপরেই। সেই সিটই তাদের চার্জশিট পেশ করল। যদিও আনিসের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এমনকী এখনও তাঁরা সিবিআই তদন্তের দাবিতেই অনড়। 

আরও পড়ুন : বারুইপুরের বর্ষা ভেসে গেলেন বৃষ্টিতে, অমরনাথ থেকে দেহ এল কলকাতায়

চার্জশিটে বলা হয়েছে, কর্নাটকের হিজাব-বিতর্ক নিয়ে নেটমাধ্যমে সেই সময়ে একটি পোস্ট করেছিলেন আনিস। তার তদন্তে ওই রাতে তাঁর বাড়িতে গিয়েছিল পুলিশ।

Anis KhanSIT InvestigationSIT probeWEST BANGAL

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর