Recruitment Scam: ১২ ঘণ্টা জেরা, ইডির দফতর থেকে বেরিয়ে কী বললেন গোপাল - তাপস?

Updated : Feb 08, 2023 08:03
|
Editorji News Desk

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১২ ঘণ্টা ইডির জেরার মুখে পড়েন মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডল (Tapas Mondal) এবং গোপাল দলপতি (Gopal Dalapati)। গোপালের কাছে বেশ কিছু নথি চেয়ে ৭ দিন সময় বেঁধে দিয়েছে ইডি (ED)। ইডির তলবে, মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে একসঙ্গে হাজির হন গোপাল এবং তাপস। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার মধ্যরাতে গোপাল এবং তাপসকে ইডির অফিস থেকে বেরতে দেখা যায়। 

এদিকে তাপস রাতে ইডির অফিস থেকে বেরিয়ে জানান,কুন্তলের গ্রেফতারির পর থেকেই গোপাল এবং তাঁর নামে চক্রান্তের অভিযোগ উঠছে। তাঁর দাবি, গোপালের সঙ্গে ৪ বছর দেখাই হয়নি। তিনি জানতেন, অর্থলগ্নি মামলায় গোপাল তিহাড় জেলে রয়েছে। গোপালের কথায়, তিনি তদন্তে সাহায্য করছেন৷

New Capital for Andhra Pradesh: হায়দ্রাবাদ নয়, নতুন রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী জগনের

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলেন তাপস । তাঁর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন কুন্তল । এরপরই কুন্তলকে গ্রেফতার করা হয় । যদিও কুন্তল এই অভিযোগ অস্বীকার করেছেন ।

Gopal DalapatiRecruitment Scam in WBTapas MondalEDED summons

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর