Rudranil Ghosh: 'অনুমাধব, অনুমাধব, কেমন আছ, ভাল?' অনুব্রতকে নিয়ে রুদ্রনীলের ফেসবুকের কবিতা ভাইরাল

Updated : Aug 19, 2022 19:25
|
Editorji News Desk

ফের কবিতা নিয়ে নিজের ফেসবুক পেজে হাজির বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবার তাঁর তির বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। জয় গোস্বামীর বিখ্যাত কবিতা 'মালতীবালা বালিকা বিদ্যালয়'-এর 'বেণীমাধব' চরিত্রের ওপর ভিত্তি করে তৈরি রুদ্রনীলের এই নতুন কবিতা যার নাম 'অনুমাধব'। 

'অনুমাধব, অনুমাধব, কেমন আছ, ভাল?
মনখারাপের এই বাজারে দুটো গল্প শোনাই চলো'

এই দুই লাইন দিয়ে শুরু হচ্ছে যে কবিতা, তা ক্রমশ তীক্ষ্ণ হয়েছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের দিকে। ঘণ্টাখানের মধ্যেই রুদ্রনীলের পোস্ট করা এই কবিতাটিতে ২৫ হাজারের বেশি রিয়্যাকশন পড়ে গিয়েছে। অন্যদিকে, ওই পোস্টের তলায় কেউ কেউ রুদ্রনীলের 'উদ্দেশ্য' নিয়ে মন্তব্য করেছেন। তবে, অধিকাংশ নেটিজেনই মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন রুদ্রনীল ঘোষের এই রসিক-উদ্যোগকে। 

CBIFacebook Anubrata Mandalrudranil ghosh

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর