RG Kar Global Protest: আরজি কর কাণ্ডের এক মাস, রবিবার প্রতিবাদ কর্মসূচি বিশ্বজুড়েও, হবে মানববন্ধনও

Updated : Sep 08, 2024 07:43
|
Editorji News Desk

প্রতিবাদ, প্রতিরোধ, জমায়েত। আরজি কর হাসপাতালের ঘটনাটির প্রায় একমাস হতে চলল। এখনও বিচার অধরা। আর সেই দাবিতেই বিশ্বের বিভিন্নপ্রান্তে ক্রমে এক হয়ে যাচ্ছেন নানা ভাষা ও নানা মতের অগণিত সংবেদনশীল মানুষ। কলকাতার ঘটনার প্রভাব দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল আগেই। এবার ক্রমে তা বিস্তৃত হচ্ছে বিভিন্ন মহাদেশেও। দুই আমেরিকা সহ ইউরোপ, আফ্রিকাতে। সেই উপলক্ষেই একটি অভিনব কর্মসূচি গ্রহণ করা হল এবার। রবিবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর, স্থানীয় সময় বিকেল পাঁচটায় বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন শহরে হবে মানুষের জমায়েত। আরজি করের তরুণী চিকিৎসক যাতে দ্রুত বিচার পান, তার দাবিতেই সমবেত হবেন তাঁরা। শুধু আমেরিকাতেই অন্তত কুড়িটির বেশি শহরে হবে জমায়েত। পিছিয়ে নেই ফ্রান্স বা গ্রেট ব্রিটেনের মতো ইউরোপের প্রথম সারির দেশগুলিও।

এর আগে আরজি কর হাসপাতালে এই নৃশংস কাণ্ডে আগেও প্রতিবাদে সামিল হয়েছে প্রথম বিশ্বের অনেক দেশই। রবিবার ৮ সেপ্টেম্বর, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আমেরিকা, গ্রেট ব্রিটেন-সহ একাধিক উন্নত দেশগুলির রাজধানী ও অন্য শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কোনও কোনও শহরে মানববন্ধনের ডাকও দেওয়া হয়েছে।  ৮ সেপ্টেম্বর, বিভিন্ন দেশের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে শুরু হবে জমায়েত।    

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টারও ঘুরছে। মূলত প্রবাসী বাঙালি ও ভারতীয়রাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি হলুদ রঙের পোস্টার ঘুরছে। যেখানে লেখা, "গ্লোবাল প্রোটেস্ট।" উপরে লেখা "বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আরজি কর।" ওই পোস্টারে আমেরিকা, কানাডা, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, টানজেনিয়া, মতো দেশের নাম আছে। নাম আছে ইউরোপের গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক, স্পেনের মতো দেশ। তালিকায় আছে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাইওয়ানও। 

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর