Ayan Mondal Murder Update: অয়ন খুনে নয়া মোড়, বান্ধবী ও তার মায়ের বয়ান মেলাতে মাগুরপুকুরে তল্লাশি পুলিশের

Updated : Oct 18, 2022 10:30
|
Editorji News Desk

সোমবার রাতে মাগুরপুকুরে হানা পুলিশের। অয়নের বান্ধবী ও তার মায়ের বয়ানের ভিত্তিতেই সেখানে তল্লাশি চালায় হরিদেবপুর থানার ওই টিম। যে পথ দিয়ে অয়নের মৃতদেহ নিয়ে যাওয়া হয়, সেই পথে থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজের তথ্য সংগ্রহ করেন তাঁরা। 

পুলিশি হেফাজতে থাকা ৭ অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। সোমবারই মা ও মেয়েকে দিয়ে ঘটনার পুনর্নিমাণ করান হরিদেবপুর থানার আধিকারিকরা। সেদিনই জেরার মুখে হরিদেবপুর থেকে মাগুরপুকুর যাওয়ার বিবরণ দেন অয়নের বান্ধবী ও তার মা। তারপরেই রাতে সেই পথ ধরে অনুসন্ধান চালান পুলিশ আধিকারিকরা। 

আরও পড়ুন- Ayan Mondal Murder Update: অভিযুক্ত মা-মেয়েকে নিয়ে খুনের জায়গায় পুলিশ, গোটা ঘটনার পুনর্নিমাণ তদন্তকারীদের

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার মাগুরপুকুর পুলিশ ক্যাম্পের পাশ থেকে উদ্ধার করা হয় অয়ন মণ্ডলের দেহ। মৃতের পরিবার অয়নের দেহ শনাক্ত করে। পরিবারের অভিযোগ, বান্ধবীর বাড়িতে যাওয়ার পরই অয়নের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দশমীর রাতেই বান্ধবীর বাড়িতে যান অয়ন। জানা গিয়েছে, দশমীর রাতে বন্ধুদের সঙ্গে ফোনে কথাও হয়েছিল তাঁর। হরিদেবপুরের নেপালগঞ্জ এলাকায় তাঁর শেষ মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ।

Murder at kolkataAyan Mondal MurderHaridebpur NewsMagrahat Murder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর