North Bengal News: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের শৌচাগারে নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

Updated : Feb 18, 2023 13:14
|
Editorji News Desk

উত্তরবঙ্গ (North Bengal) মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং হোস্টেলের শৌচাগারে প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। শুক্রবার মধ্যরাতের ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মিতালি বর্মন। বয়স ২০ বছর। তাঁর বাড়ি দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার বালুরঘাটে (Balurghat)।

জানা গিয়েছে সম্প্রতি ওই ছাত্রীর মায়ের মৃত্যু হয়। এরপর থেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। শনিবার সকালে হোস্টেলের শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন সহপাঠীরা।

আরও পড়ুন - একাধিক দাবিতে জঙ্গলমহলে ফের আদিবাসীদের রেল রোকো, বিঘ্নিত ট্রেন পরিষেবা

এরপরই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যেই ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।।

north BengalWEST BANGALStudent Death

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর