North 24 Pargana Rape: ধর্ষণে বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নির্যাতিতা

Updated : Oct 22, 2022 11:25
|
Editorji News Desk

যুবতীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা। ধর্ষণে বাধা দিলে ওই যুবতীর গলা এবং পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর অভিযোগ উঠল তিন দুষ্কৃতির বিরুদ্ধে। 

নির্যাতিতা যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে। এক অভিযুক্তকে ধরে ফেলেন তাঁরা। ওই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি রয়েছেন ওই নির্যাতিতা যুবতী। বাকি ২ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায়।

স্থানীয় সূত্রের খবর, আচমকাই স্থানীয় এক যুবতীকে তিন দুষ্কৃতী মিলে রাস্তার পাশের বাঁশ বাগানে তুলে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে ধাক্কাধাক্কি ও চিৎকার শুরু করেন যুবতী। সেই সময় যুবতীর পেটে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ওই তিন দুষ্কৃতি। 

যুবতীর চিৎকার শুনে ছুটে আসেন এলাকাবাসী। কয়েকজনের চেষ্টায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে সে। অভিযুক্তের নাম আশিস পাল। পলাতক বাকি দুই দুষ্কৃতিকে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। 

North 24 Parganaphysical harassment

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর