রামপুরহাট হত্যাকাণ্ডে(Rampurhat Genocide) এবার স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার কমিশনের চেয়ারপার্সন, অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র(Arun Mishra) এ কথা জানান। এমনকি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে চান জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য, রামপুরহাটের(Rampurhat Genocide) বগটুই গ্রামে আট গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় বুধবার স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। বৃহস্পতিবার শুনানি-পর্বে নন্দীগ্রামের(Nandigram) সঙ্গে তুলনা টেনে ঘটনার সিবিআই(CBI) তদন্তের দাবি তোলেন আবেদনকারীপক্ষের আইনজীবীরা। এর মানবাধিকার কমিশনের (Calcutta High Court)। এর আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার(Post-Poll Violence) তদন্ত করতে আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে(NHRC) দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)।