Mamata Banerjee: পাখির চোখ ত্রিপুরা, ভোটের আগে প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Updated : Jan 28, 2023 18:25
|
Editorji News Desk

ভোট প্রচার করতে এবার ত্রিপুরায় (Tripura) যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট রয়েছে। তার আগে ৬ এবং ৭ ফেব্রুয়ারি দু'দিনের জন্য ত্রিপুরা সফরে যাবেন তৃণমূল নেত্রী।

কলকাতা থেকে ৬ ফেব্রুয়ারি বিমানে আগরতলায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। পরদিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় একটি রোড শো করবেন।  আর এই জনসভা সেরেই তিনি ফিরে আসবেন কলকাতায়।

আরও পড়ুন- পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের খণ্ডযুদ্ধ, উত্তাল ধর্মতলা

ফেব্রুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। চলতি মাসে অর্থাৎ ১৮ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে গিয়েছিলেন। এবার পাখির চোখ ত্রিপুরা। 

Mamata Banerjeetripura

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর