Mamata Banerjee: নজরে পঞ্চায়েত ভোট, একদিনের সফরে ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Updated : Nov 16, 2022 19:30
|
Editorji News Desk

নদিয়ার পর এবার লক্ষ্য ঝাড়গ্রাম। মুখ্যমন্ত্রীর নদিয়া সফরের মাঝেই তৈরি জঙ্গলমহলের সফরসূচি। আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষ্যেই একদিনের সফরে ঝাড়গ্রামে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেদিন বেলপাহাড়িতে একটি সরকারি সভাতেও থাকবেন মুখ্যমন্ত্রী। 

সামনেই পঞ্চায়েত ভোট। সেকথা মাথায় রেখে আদিবাসী-অধ্যুষিত জেলা ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই ঝাড়গ্রাম সেই জেলা, যেখানে লোকসভা ভোটে বিজেপির কাছে হারলেও বিধানসভাতেই জমি ফিরে পেয়েছে শাসক। তাই পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের চাঙ্গা করতে কী বার্তা দেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- Mamata Banerjee: 'ইগো থাকলে বাড়ি বসে যান', গোষ্ঠীকোন্দল থামাতে নদিয়ায় কড়া বার্তা মমতার

চলতি বছরই দেশের রাষ্ট্রপতি পদে বসেছেন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু। ফলে রাজনীতির কারবারিদের ধারণা, পঞ্চায়েত ভোটে আদিবাসী ভাবাবেগ অনেকটাই বিজেপির দিকে যেতে পারে। আর সেই হাওয়াকেই পালে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TMCPanchayet Election 2023JhargramBJPMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর