Swasthya Sathi : পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক স্বাস্থ্যসাথী কার্ড, কী সুবিধা মিলবে জানেন ?

Updated : Mar 13, 2024 11:29
|
Editorji News Desk

পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) জন্য ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Card) চালু করল রাজ্য সরকার । এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অন্য রাজ্যেও চিকিৎসা করাতে পারবেন তাঁরা । মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে জনজাতি, সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেখান থেকেই পরিযায়ী শ্রমিকদের জন্য এই বিশেষ করেন তৃণমূল নেত্রী । জানা গিয়েছে, ওই কার্ডে পরিবার পিছু ৫ লাখ করে বরাদ্দ করা হয়েছে । স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ।  

কী সুবিধা মিলবে ?

মুখ্যমন্ত্রী জানান, বাংলার বহু শ্রমিক বাইরে কাজ করেন । সেখানে তাঁরা অসুস্থ হয়ে পড়লে অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না । তাই তাঁদের কথা ভেবেই আলাদা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এর ফলে বাংলার প্রায় ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক উপকৃত হবে । 

 আরও পড়ুন, Mamata Banerjee: CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বাতিল, সফর কাটছাঁট করে শহরে ফিরবেন মুখ্যমন্ত্রী
 

মুখ্যমন্ত্রী যা বললেন...

'আমাদের অনেক শ্রমিক-মজদুর রয়েছেন, যাঁরা বাইরে কাজ করেন। কিন্তু তাঁদের চিকিৎসা করানোর টাকা থাকে না। আমাদের ২৮ লক্ষ বাইরে কাজ করে এমন শ্রমিক-মজদুরদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা ভাবে দিচ্ছি।'

বিরোধীদের কটাক্ষ

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে ভাঁওতা বলে কটাক্ষ করছে বিজেপি । গেরুয়া শিবিরের নেতাদের কথায়, সিএএ চালু হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তিনি অনেক ভোট হারবেন । সে জন্য এ সব বলে পরিযায়ীদের সঙ্গে রাখার চেষ্টা করছেন ।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর