ভোটের দিন ঘোষণা হয়নি। কিন্তু ভোটের বাদ্যি বেজে গিয়েছে ইতিমধ্যেই। এই আবহে ভোটের গাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। নির্বাচনের জন্য যে গাড়ি ব্যবহার করা হয় তার ভাড়া বাড়িয়েছে রাজ্য। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বার নির্বাচনের তুলনায় এই বছরের গাড়ি ভাড়া বাড়ানো হয়েছে ১০ শতাংশ। পাশাপাশি গাড়ির চালক এবং খালাসিদের খোরাকিও বাড়ানো হয়েছে প্রায় ২৫ শতাংশ।
এক নজরে ভাড়ার তালিকা
সাধারণ বাসের ভাড়া ২৫৩০ টাকা। মিনি বাসের ভাড়া ২০৯০ টাকা। ছোট যাত্রিবাহী সাত জনের গাড়ির ভাড়া ৮৯০ টাকা। এছাড়াও নির্বাচনে ছোট এবং বড় 'ম্যাক্সি ক্যাব' নেওয়া হচ্ছে। ভাড়া রাখা হয়েছে ১৩১০ টাকা এবং ভাড়া ১৫৬০ টাকা। ই-অটোর ভাড়া যথাক্রমে ১৩২০ টাকা, ৫০০ টাকা, ৭৭০ টাকা।
আরও পড়ুন - সোমবারই তৃণমূলের সব পদ থেকে ইস্তফা, পদত্যাগপত্র পাঠালেন সায়ন্তিকা