Sukanya Mondal Arrest: 'রাজনৈতিক চাপ নয় তো', সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর প্রশ্ন কুণাল ঘোষের

Updated : Apr 26, 2023 21:03
|
Editorji News Desk

"বাবা গ্রেফতার। নিজে অসুস্থ ছিলেন। ইডি কি মানবিক হতে পারত না! রাজনৈতিক চাপ নয় তো!" অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের গ্রেফতারির পর প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। 

এদিন সুকন্যার গ্রেফতারির পর কুণাল ঘোষ বলেন, "আইন আইনের পথে চলবে। কেউ বা কারা দোষ করে থাকলে, শাস্তি পাবে। কিন্তু নির্দিষ্ট ভাবে এই ক্ষেত্রে একটি বিষয় বিবেচনা করা যেতে পারে। এই মেয়েটিকে গ্রেফতার করা হল। দীর্ঘ অসুস্থতার পর হাজিরা দিল। বাবা গ্রেফতার। তাঁকে তদন্তের প্রয়োজনে গ্রেফতার করল ইডি। "

কুণাল ঘোষের দাবি, ইডি ও সিবিআইয়ের অনেক যোগ্য অফিসাররা আছেন। কিন্তু রাজনৈতিক নেতাদের চাপ নয় তো। অনুব্রত মণ্ডলের মেয়ে বলেই গ্রেফতার। সম্পত্তির পরিমাণ নিয়ে যদি ইডির কাছে তথ্য-প্রমাণ থেকে থাকে, তা হলে গ্রেফতার না করেও তদন্ত করা যেত। এমনই প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

Kunal Ghosh

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর