ITI Student Death: পিকনিকে গিয়ে ছাত্রের রহস্যমৃত্যু, ঘটনার তদন্তে পুলিশ

Updated : Jan 10, 2024 20:34
|
Editorji News Desk

বন্ধুর বাড়িতে পিকনিকে গিয়ে কলেজ ছাত্রের রহস্য মৃত্যু। বাড়ির নিচ থেকে রক্তাক্ত অবস্থায় ছাত্রটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মেদনীপুরের হলদিয়ায়। মৃতের নাম সৌমেন দাস।

এই ঘটনায় ইতিমধ্যেই মৃতের সাত বন্ধুকে আটক করেছে পুলিশ। খুন না কি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, ২১ বছর বয়সি সৌমেন দাসের বাড়ি থেকে হলদিয়ার দেভোগী গ্রামে। কাঁথির আইটিআই কলেজের ছাত্র মঙ্গলবার পিকনিক করতে গিয়েছিলেন হলদিয়ার গান্ধীনগর এলাকায় চারতলা একটি বিল্ডিংয়ে।

আচমকাই মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শুরু করতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছেন সৌমেন। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Haldia

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর