International Mother Language Day 2023 : মাতৃভাষা দিবস উপলক্ষে সেজে উঠেছে পেট্রাপোল ও বেণাপোল সীমান্ত

Updated : Feb 28, 2023 12:03
|
Editorji News Desk

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2023 ) । যে ভাষা গর্বের, ভালবাসার...আজ সেই ভাষার দিন । আর মাতৃভাষার জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন, আজ সেই শফিউল, বরাকতদের শ্রদ্ধা জানানোর দিন । মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে উদযাপন । প্রত্যেক বছরের মতো এবছরও সেজে উঠেছে বেনাপোল এবং পেট্রাপোল সীমান্ত (Petrapole Border) ।

এদিন ভাষার জন্য এক হয়ে যায় দুই বাংলা, এক হয়ে যায় দুই দেশ । বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্টে একটি মঞ্চই তৈরি করা হয় । সেখানেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Mother Language Day) উদযাপন করেন দুই দেশের মানুষ । এবারও একই ছবি দেখা গেল  বেনাপোল এবং পেট্রাপোল সীমান্তে ।  বাংলা বর্ণমালায় সেজে উঠেছে মঞ্চ । সামনে আলপনা । ভারত, বাংলাদেশের পতাকায় সেজে উঠেছে সীমান্ত ।

আরও পড়ুন, International Mother Language Day 2023:'আমার ভায়ের রক্তে রাঙানো...', আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা
 

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির দিন তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে গড়ে উঠেছিল দুর্বার গণআন্দোলন । শহীদের রক্তে ভিজে গিয়েছিল পূর্ব বাংলার মাটি । 

International Mother Language DayWest BengalPetrapole Border Petrapole Border

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর