Siliguri Corporation: তৃণমূল বিরোধী নির্দল প্রার্থীকে প্রচার চলাকালীন আটক, উত্তেজনা শিলিগুড়িতে

Updated : Jan 12, 2022 19:15
|
Editorji News Desk

নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে শিলিগুড়ি পুরসভা নির্বাচনের এক নির্দল প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। কিছুদিন আগেও তৃণমূকে ছিলেন তিনি। দলের নির্দেশ না মেনে জোড়া ফুল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় সম্প্রতি তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ২৪ নম্বর ওয়ার্ডের বিকাশ সরকার নামে ওই নেতাকে।

পুরসভার ভোটে দলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন বিকাশ। তৃণমূল সূত্রে খবর, বারবার মনোনয়নপত্র প্রত্যাহারের কথা বলা হয় বিকাশকে। তবে তিনি রাজি হননি। এরপর গত সোমবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয় তাঁকে।

আরও পড়ুন: Bimal Gurung: শিলিগুড়ি পুরভোটে তৃণমূলকে সমর্থন করবে মোর্চা, জানালেন রোশন গিরি

এলাকার প্রভাবশালী নেতা হিসাবে পরিচিত বিকাশ সরকারের অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তৃণমূল (TMC) তাঁর উপর চাপ তৈরি করছে। ২৪ নম্বর ওয়ার্ডে লাগানো তাঁর ফ্লেক্স, পোস্টার ছিঁড়ে দেওয়া হচ্ছে। বুধবার সকালে শিলিগুড়ি থানার সামনে ধরনায় বসেন বিকাশ। এরপরই তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠে।

SiliguriTMC BJP

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর