Durgapur Hotel : গভীর রাতে মধুচক্রের আসর, দুর্গাপুরের হোটেল থেকে আটক ১০ যুবক যুবতি

Updated : Jun 10, 2023 18:56
|
Editorji News Desk

মধুচক্র চালানোর অভিযোগে দুর্গাপুরের অভিজাত হোটেল থেকে আটক ৬ যুবক এবং ৩ মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে হোটেলে হানা দেয় পুলিশ। তখনই হোটেলের ঘর থেকে আটক করা হয় তাঁদের। 

জানা গিয়েছে, বিভিন্ন এলাকা থেকে অল্পবয়সী যুবক-যুবতিদের আনাগোনা চলত ওই হোটেলে। সঙ্গে অশ্লীল নাচগানেরও আসরও বসত বলে অভিযোগ। 

পুলিশ জানিয়েছে, তাদের কাছে বিভিন্ন সূত্র থেকে ওই হোটেলে অবৈধ কাজকর্মের খবর আসছিল। এমনকী নকল টাকার কারবারও চলত। অবশেষে শুক্রবার রাতে খবর আসার সঙ্গে সঙ্গে হানা দেওয়া হয় সিটি সেন্টারের হোটেলে। আটক করা হয় মোট ১০ জনকে। 

এদিকে ঘটনার পর হোটেলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। 

Police

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর