DYFI New Secretary: ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটিতে মীনাক্ষী

Updated : May 16, 2022 08:11
|
Editorji News Desk

সিপিআইএমের যুব সংগঠনের(DYFI) নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলেন হিমগ্নরাজ ভট্টাচার্য(Himagnaraj Bhattacharyya)। তিনদিনের সম্মেলন শেষে বড় দায়িত্ব পেলেন দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলা সম্পাদক। এছাড়া বাংলা থেকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee) সহ আরও ৭ জন। সভাপতি হয়েছেন কেরালার এ এ রহিম।

সল্টলেকের ইজেডসিসিতে রবিবারই শেষ হল ডিওয়াইএফআইয়ের(DYFI) সর্বভারতীয় সম্মেলন। এবার কলকাতার বুকে বসেছিল সিপিআইএমের যুব সংগঠনের জাতীয় স্তরের সম্মেলন। রাজ্যের যুব নেতা-নেত্রী সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharya), মীনাক্ষী মুখোপাধ্যায়রা নিজেদের বক্তব্য রেখে লড়াইয়ের বার্তা দিয়েছেন। আর সেখান থেকেই সংগঠনের সদস্যরা বেছে নিলেন নতুন নেতাকে।

আরও পড়ুন- Television Actress Death in Garfa: আত্মহত্য়া করেছেন অভিনেত্রী, ইঙ্গিত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে

এতদিন ডিওয়াইএফআইয়ের(DYFI) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন অভয় মুখোপাধ্যায়। এবার তাঁর পদে স্থলাভিষিক্ত হলেন হিমগ্নরাজ ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর(Buddhadeb Bhattacharya) ঘনিষ্ঠ দক্ষিণ ২৪ পরগনার এই নেতা পার্টির হোলটাইমার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তবে মাঝে সংগঠনের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী সংগঠন ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন হিমগ্নরাজ। 

শুধু সংগঠনের কাজেই নয়, সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ অরণ্য(Mangrove Forest) বাঁচানোর প্রচারেও তাঁকে সামনের সারিতে দেখা যায়। পরিবেশ সংক্রান্ত কাজে এলাকায় তাঁর অবদান আছে। এহেন ব্যক্তিত্বের হাতেই আগামী দিনে সিপিআইএম যুব নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দিল শীর্ষ নেতৃত্ব।

CPIMMinakshi MukharjeeDYFIHimaghnaraj Bhattacharyya

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর