অ্যাডিনো ভাইরাসের (Adenovirus) সংক্রমণ দিন দিন বাড়ছে । এই ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা । বিভিন্ন শিশু হাসপাতালে অ্যাডিনো সংক্রমণ নিয়ে ভর্তি শিশুদের ভিড় বেড়েই চলেছে । শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে তারা । একের পর এক মৃত্যুর খবরও সামনে আসছে । এই পরিস্থিতি মোকাবিলায় এবার নতুন নির্দেশিকা (Adenovirus Guideline ) জারি করল স্বাস্থ্যভবন । রাজ্য়ের সব মেডিকেল কলেজ ও হাসপাতালে এই নির্দেশিকা পাঠানো হয়েছে ।
স্বাস্থ্যভবনের নির্দেশ, হাসপাতালে শিশু বিভাগ না থাকলে তা তৈরি করতে হবে । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সবসময় প্রস্তুত থাকতে হবে । বেডের সংখ্যা বাড়াতে হবে । পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটার প্রস্তুত রাখতে হবে । আর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কতজন রোগী হাসপাতালে আসছেন, তা স্বাস্থ্যভবনকে জানাতে হবে ।
আরও পড়ুন, Visva-Bharati Convocation: সমাবর্তনে রাজনাথ, প্রাক্তনীদের ঢুকতে 'বাধা', বিশ্বভারতী চত্বরে উত্তেজনা