Group D recruitment: গ্রুপ ডি'র বাতিল কর্মীদের জায়গায় নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন, ২ মার্চ কাউন্সেলিং

Updated : Mar 04, 2023 08:14
|
Editorji News Desk

হাই কোর্টের নির্দেশের পর গ্রুপ ডি পদে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ২০১৬ সালে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ওয়েটিং লিস্টে থাকা ৪০ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

এই প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তাঁদের চাকরির বৈধ চিঠি ডাউনলোড করতে পারবেন আগামী ২৭ ফেব্রুয়ারি। ওই চিঠি দেখিয়েই কাউন্সেলিং-এ যোগ দেওয়া যাবে। আগামী ২ মার্চ বীরভূম থেকে ৬ জন, বর্ধমান থেকে ২০ জন ও ১৪ জন প্রার্থীকে হুগলি থেকে কাউন্সেলিংয়ের জন্য আসতে বলেছে কমিশন।

উল্লেখ্য, দুর্নীতির জেরে এসএসসি গ্রুপ ডি-তে ১৯১১ জনের চাকরি বাতিল করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি, ওই কর্মীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরি হারানোরা। ডিভিশন বেঞ্চের রায়দান না হতেই  সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হন গ্রুপ ডি কর্মীরা।

Calcutta High CourtRecruitmentGroup D

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর