Gangasagar Mela: কোভিড পরিস্থিতিতে গঙ্গাসাগরে ভক্তদের ঢল, কোভিডবিধি মেনে চলতে নির্দেশ প্রশাসনের

Updated : Jan 14, 2022 11:30
|
Editorji News Desk

রাজ্যে(West Bengal) ক্রমবর্ধমান করোনা(Coronavirus) পরিস্থিতিতে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা(Gangasagar Mela)। সংক্রমণ রুখতে দক্ষিণ ২৪ পরগণা(South 24 Parganas) জেলা প্রশাসনের তরফ থেকে দফায় দফায় সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীদের। মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি কঠোরভাবে কোভিডবিধি(Covid restrictions) মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে গঙ্গাসাগরে(Gangasagar) আগত সমস্ত পুণ্যার্থীকে।

কোভিড(Covid-19) পরিস্থিতির কথা মাথায় রেখে সমুদ্রসৈকতে(Sea beach) একসঙ্গে ৫০ জনের বেশি জমায়েতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্রতীরে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী ই-স্নানের(E-bath) কাউন্টার। সেখান থেকে পুণ্যার্থীরা গঙ্গাজল(Holy water) নিয়ে পুণ্য স্নান করতে পারবে। শুধু তাই নয়, ড্রোনের(Drone) মাধ্যমে গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তে চলছে স্নানের ব্যবস্থা। করোনা(Coronavirus) মহামারির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখেই ড্রোনের মাধ্যমে পুণ্যস্নান করানো হচ্ছে।

আরও পড়ুন- Modi's virtual meeting: করোনা নিয়ে উদ্বেগ! মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার গঙ্গাসাগরের(Gangasagar) পরিস্থিতি খতিয়ে দেখতে যান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। কোভিড(Covid) পরিস্থিতিতে গঙ্গাসাগরে(Gangasagar) আগত সমস্ত পুণ্যার্থীকে আচার অনুষ্ঠান শেষে সুস্থভাবে বাড়ি পাঠানোই এখন সরকারের কাছে একমাত্র চ্যালেঞ্জ।

Makar SankrantiWEST BANGALfirhad hakimCoronavirus cases in West BengalGangasagar Mela

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর