Kalimpong : টানা বৃষ্টি কালিম্পঙে, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে বইছে জল, আতঙ্কে স্থানীয়রা

Updated : Oct 04, 2023 17:37
|
Editorji News Desk

সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা । ভেসে গিয়েছে একাধিক এলাকা । তার প্রভাব পড়েছে কালিম্পংয়েও । রাত থেকে সেখানে টানা বৃষ্টির জেরে তিস্তার জল বেড়ে গিয়েছে । ১০ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে জল বইতে শুরু করেছে । ইতিমধ্যেই ভেসে গিয়েছে একাধিক ঘরবাড়ি । রাস্তাঘাটেও ফাটল দেখা গিয়েছে । তিস্তার জল যেভাবে বাড়ছে, তাতে যে কোনও মুহূর্তে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে সব কিছু ধ্বংস করে দিতে পারে । আতঙ্কে ভুগছেন সেখানকার বাসিন্দারা । 

দু'দিন ধরে রাতে ঘুমাতে পারছেন না বলে জানিয়েছে কালিম্পঙের বাসিন্দারা । গ্রামের বেশিরভাগ ঘর-বাড়ি ভেসে গিয়েছে । সমস্যায় পড়ে গিয়েছেন গ্রামের কত মানুষ । খালি বিকট শব্দ , রাতের ঘুম কেড়ে নিয়েছে ।  তাঁদের পরিস্থিতি খুবই শোচনীয় বলে জানাচ্ছেন মীনা শেরপা নামে এক বাসিন্দা । রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে । ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ গ্রামগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নামানো হয়েছে । মাইকে প্রচার চালিয়েও সচেতন করা হচ্ছে বাসিন্দাদের ।   

Kalimpong

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর