Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলা, মণীশ জৈনের হাইকোর্ট হাজিরায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Updated : Dec 02, 2022 13:41
|
Editorji News Desk

কিছুতেই জট কাটছে না নিয়োগ দুর্নীতি মামলার। বেনামি আবেদন মামলায় রাজ্যের সিদ্ধান্তেই সায় সুপ্রিম কোর্টের। শিক্ষাসচিব মণীশ জৈনের (Manish Jain ) হাইকোর্টে হাজিরার ক্ষেত্রে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনই হাজিরা দিতে হচ্ছে না শিক্ষাসচিবকে। প্রসঙ্গত, বেনামি আবেদন মামলায় মণীশ জৈনকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তার আগের রাতেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দ্বারস্থ হয় রাজ্য। 

আরও পড়ুন : এক ক্লিকেই বাজিমাত, বাড়িতে বসেই জমা দিন লাইফ সার্টিফিকেট, নয়া উদ্যোগ কেন্দ্রের

সব শেষে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় মণীশ জৈনের হাজিরায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলা হাতে নিতেই চাকরি গিয়েছে প্রচুর অযোগ্যদের। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য SSC-এর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল শূন্যপদে চাকরি দেওয়ার জন্য। 

SSC-এর এই আবেদন অবশ্য খারিজ করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও হাইকোর্টে হলফনামা দিয়ে SSC দাবি করেছিল এই দাবি তাদের নয়, শূন্যপদ ভরাটে এই আবেদন ছিল রাজ্যের।  

Recruitment NewsSupreme CourtRecruitment Scam Investigationmanish jain

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর