Teacher Recruitment Case নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ভজাকে তলব ইডি-র, বুধবারই হাজিরার নির্দেশ

Updated : Dec 20, 2023 09:44
|
Editorji News Desk

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। পার্থ সরকার ওরফে ভজা।  কুন্তল ঘোষ ও মন্ত্রী পার্থর মধ্যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তিনিই ছিলেন অন্যতম মিডলম্যান, চার্জশিটে এমনই দাবিব ইডি-র। সেই ভজাকে  বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ভজাকে ইডির দফতরে হাজির হতে নোটিস পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।

 নিয়োগ দুর্নীতির মামলায় অযোগ্য প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে পার্থ সরকার ওরফে ভজার বিরুদ্ধে একাধিক তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি ইডি-র। কলকাতা পুরসভার গত নির্বাচনে পার্থর সুপারিশেই তিনি ১২৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন পেয়ে তৃণমূলের প্রতীকে জিতে কাউন্সিলর হয়েছিলেন।


ইডি সূত্রের দাবি, গত ১২ বছরের তাঁর সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি সমেত ভজাকে তলব করা হয়েছে। প্রাথমিকের নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে ভজাকে একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

 


 

ED

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর