Durga Puja 2022 : আজ থেকে শুরু দুর্গোৎসব, জোড়াসাঁকো থেকে রেড রোড পর্যন্ত হাঁটবে কলকাতা

Updated : Sep 07, 2022 12:52
|
Editorji News Desk

পুজোর ঠিক এক মাস বাকি । কিন্তু, উৎসব শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথা মতোই আজ, ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে দুর্গাপুজোর (Durga Puja 2022) উৎসব । এদিন, পুজোর আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির জন্য হাঁটবে কলকাতা । তার প্রস্তুতিও শুরু হয়েছে বেশ কয়েকদিন আগের থেকেই । উল্লেখ্য, কলকাতার পুজোকে ইতিমধ্যেই হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো (UNESCO) ।

বৃহস্পতিবার দুপুর ১টায় জোড়াসাঁকো থেকে শোভাযাত্রা (Procession) শুরু হবে । রেড রোড পর্যন্ত এই শোভাযাত্রা নিয়ে যাওয়া হবে । শোভাযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই দিন হাঁটবেন সরকারি কর্মচারী, স্কুল পড়ুয়া থেকে পুজো কমিটির উদ্য়োক্তারা । আর এই বর্ণাঢ্য শোভাযাত্রার অংশ হবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও । এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে রেড রোড । 

আরও পড়ুন, Pushpa 2 Shooting in Bankura : বাঁকুড়ায় 'পুষ্পা টু'-এর শুটিং, কী বলছেন লাল মাটির বাসিন্দারা ?

শোভাযাত্রাকে কেন্দ্র করে শহরে যানজটের সম্ভাবনা । আর তা এড়ানোর জন্য ও শহরকে সচল রাখতে যান নিয়ন্ত্রণের পরিকল্পনাও করেছে পুলিশ । পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে মালবাহী গাড়ির ঢোকা বন্ধ থাকবে। অন্যান্য রাস্তায় প্রয়োজন মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ।

Pre Puja Celebration ProgrammeDurga Puja 2022

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর