আগামী ২২ জানুয়ারি রাজ্যের চারটি পুরসভায় নির্বাচন। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। কিন্তু তাঁদের অধিকাংশই মানছেন না কোভিড বিধি। ক্যামেরায় ধরা পড়েছে তেমনই ছবি।
বিধাননগর এবং আসানসোলে সব দলের প্রার্থীরাই বাড়ি বাড়ি ঘুরছেন। হাতে গোনা কর্মী নিয়ে প্রচারের কথা থাকলেও সে কথা মানছেন না প্রায় কেউই। মাস্ক ছাড়াই অনেকে ঢুকে পড়ছেন গৃহস্থের অন্দরে। নির্বাচন কমিশনের কোনও নজরদারিও নেই। এতে তৃণমূল, বিজেপি, সিপিএমে কোনও ভেদ নেই। বিধিভঙ্গ করছে সব শিবিরই।
আরও পড়ুন: Coronavirus: বাজেট অধিবেশনের আগেই কোভিডের থাবা এবার সংসদেও! আক্রান্ত প্রায় ৪০০ কর্মী
তবে বিক্ষিপ্ত ব্যতিক্রমী ছবিও রয়েছে। কোনও কোনও প্রার্থীকে মাস্ক বিলি করতেও দেখা গিয়েছে।