Rajanya Haldar: টিএমসিপি নেত্রী রাজন্যা এবার রূপোলী পর্দার অভিনেত্রী! শুভেচ্ছা জানালেন মমতা

Updated : Jan 12, 2024 07:27
|
Editorji News Desk

তৃণমূল ছাত্র পরিষদের ফায়ারব্র্যান্ড নেত্রী রাজন্যা হালদার এখন অভিনেত্রীও। আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে '১৯৪৫ – বিহাইন্ড দ্য মাউন্টেনস'। ছবির বিষয়বস্তু ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার পাহাড়ের মানুষজনের অংশগ্রহণ। সেই ছবিতে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করছেন রাজন্যা। পাশাপাশি গানও গেয়েছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রীর অভিনয় প্রতিভার কথা জানতে পেরে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজন্যাকে মমতা লিখেছেন,  'বাংলার পাহাড়ের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে তৈরি ছায়াছবিতে তুমি অভিনয় করেছ ও গান গেয়েছ জেনে খুশি হলাম। তোমাকে অনেক অনেক অভিনন্দন।

 টিএমসিপি নেত্রীকে উৎসাহ দিয়ে মমতা লিখেছেন, 'তোমার এই প্রয়াস সফল হোক, তুমি আগামী দিনে অনেক সাফল্য ও গৌরব অর্জন করো।'

স্বাভাবিকভাবেই মমতার শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত রাজন্যা৷ মুখ্যমন্ত্রীর বার্তা তাঁকে প্রাণিত করেছে বলে জানিয়েছেন টিএমসিপি নেত্রী।

Rajanya Halder

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর