Samaresh Majumder Passes Away: অপূরণীয় ক্ষতি, সমরেশ মজুমদারের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Updated : May 08, 2023 22:48
|
Editorji News Desk

সাহিত্যজগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার (Samaresh Majumder)। সোমবার কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহিত্যিকের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে। সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি জানিয়েছেন, "বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করছি। তিনি কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮ সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে। এছাড়া সাহিত্য একাডেমি, আনন্দ পুরস্কার, বিএফজেএ  পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

আরও পড়ুন: শেষকৃত্য মঙ্গলবার, বাড়িতেই থাকবে প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের দেহ

গত ২৫ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসা শুরু হয়। শেষে তাঁকে ৩ দিন ভেন্টিলেশনে রাখতে হয়। পরিবার সূত্রে খবর, সোমবার হাসপাতালেই রাখা হবে তাঁকে। 

CM Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর