Murshidabad News: মুর্শিদাবাদের নওদায় তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু শিশুর

Updated : Nov 23, 2022 18:25
|
Editorji News Desk

মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হয় এক শিশুর। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকায়। ঘটনার পরেই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সাংসদের যুক্তি, তাঁর গাড়ির ড্রাইভারের করার কিছুই ছিল না কারন শিশুটি হঠাৎই গাড়ির সামনে চলে আসে। 

বুধবার নিজের গাড়িতেই বহরমপুরের দিকে আসছিলেন সাংসদ। পথেই এই ঘটনা ঘটে। মৃত শিশুর নাম হাসিম সরকার , তার বয়স আনুমানিক ৬-৭ বছর। পিঁপড়েখালি এলাকায় সাংসদের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় সে। রাস্তা পার হতে গিয়েই ওই শিশু ধাক্কা খায় বলে খবর। 

এরপর গুরুতর আহত অবস্থায় তার মা ও শিশুকে নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ছোটেন সাংসদ নিজেই। তবুও শেষ রক্ষা হল না। পরে হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির। স্থানীয় সূত্রে খবর, শিশুটির বাড়ি নওদা ব্লকে।

Abu Taher KhanMurshidabad TMCaccident

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর