Mamata Banerjee : বিধানসভার অধিবেশনের মধ্য়েই সজনেখালি যেতে পারেন মুখ্যমন্ত্রী, ঘোষণা করতে পারেন নতুন জেলা

Updated : Nov 26, 2022 11:14
|
Editorji News Desk

বিধানসভার শীতকালীন অধিবেশনের মধ্যেই ফের জেলা সফরে যেতে পারেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মনে করা হচ্ছে আগামী ২৯ নভেম্বর সজেনখালিতে যেতে পারেন তিনি। সেখানেই নতুন জেলা গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন তিনি। সম্প্রতি কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে দুটি নতুন জেলা গঠনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নতুন দুটি জেলা হল বসিরহাট ও সুন্দরবন। বর্তমানে দুই ২৪ পরগনা মিলিয়ে মোট ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে বেশির ভাগটাই দক্ষিণ ২৪ পরগনার মধ্যে। ওই ১৩টি ব্লক নিয়েই তৈরি হবে সুন্দরবন জেলা। যা সজনেখালিতে গিয়ে হয়তো ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার অন্তর্গত ছ’টি ব্লক নিয়ে বসিরহাট জেলা তৈরি করা হবে।

এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী বছরের গোড়ায় রাজ্যে হতে পারে পঞ্চায়েত ভোট। সেই লক্ষ্যেই জেলা সফর শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নদিয়া ও ঝাড়গ্রামে গিয়ে সভা করেছেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই নতুন দুটি জেলা কথা ঘোষণা করে দিতে পারেন মুখ্যমন্ত্রী। আর তার জন্যই বিধানসভায় শীতকালীন অধিবেশন চলার ফাঁকেই হয়তো সজনেখালি যেতে পারেন মুখ্যমন্ত্রী। 

শুক্রবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৮ তারিখ ক্যাবিনেটের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপরেই হয়তো যাবে সজনেখালিতে। 

Mamata BanerjeeSouth 24 ParganasSundarbansSajnekhali

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর