Anupam Hazra: দলের বিরুদ্ধে মন্তব্য, অনুপমের বিরুদ্ধে ব্যবস্থা কেন্দ্রীয় নেতৃত্বের?

Updated : Dec 14, 2023 14:22
|
Editorji News Desk

বারবার দলের বিরুদ্ধে মন্তব্য করে নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। সূত্রের খবর এবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্ভবত আর কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন না অনুপম হাজরা। 

প্রকাশ্যে একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলেছেন অনুপম। এমনকি BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও কটাক্ষ করেছেন। সেই খবর কেন্দ্রীয় নেতৃত্বর কাছে পৌঁছতেই কড়া হয়েছে দল। খবর পাওয়া যাচ্ছে চলতি মাসের ৫ তারিখ থেকে অনুপমের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এমনকি এর পর বাংলা ছেড়ে দিল্লি চলে গিয়েছেন অনুপম। 

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। অনুপমের ওই দল বিরোধী মন্তব্যের জন্য চুপিসারে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন। 

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সভামঞ্চে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে। এমনকি,তিনি দলের রাজ্য সভাপতি সুকান্ত  মজুমদারের বিরুদ্ধেও অভিযোগ করেন। 

Anupam Hazra

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর