RG Kar News : আর জি করের জুবলি ভবনে ফের সিবিআই, হাসপাতালে নিয়ে যাওয়া হল নির্যাতিতার বাবা-মা-কে

Updated : Sep 13, 2024 21:31
|
Editorji News Desk

আর জি করে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় সিবিআই তদন্তের প্রায় ২৫ দিন পেরিয়ে গিয়েছে । সুপ্রিম কোর্টেও দুইবার স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই । তদন্তের অগ্রগতি কতটা হল, তা জানাতে আগামী ১৬ সেপ্টেম্বর ফের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । প্রায় এক মাসের তদন্তে একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন আধিকারিকরা । হাসপাতালের কর্মী, নার্স থেকে চিকিৎসকদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই । ধৃতকে জেরা করেও বিস্ফোরক কিছু তথ্যও হাতে পেয়েছে সিবিআই । আর জি করে গিয়েও তদন্ত চালিয়েছেন গোয়েন্দারা । শুক্রবার সকালেই সিবিআইয়ের একটি টিম আর জি করে পৌঁছয় । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, CBI-এর নজরে এখন রয়েছে আর জি করের গোল্ডেন জুবলি ভবন । এদিন সকালে সেখানেই যান তদন্তকারীরা । সিবিআই সূত্রে আরও খবর, শুক্রবার বিকেলে আর জি করে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার বাবা-মা-কেও ।

আর জি কর কাণ্ডের তদন্তে নির্যাতিতার বাবা-মা-র সঙ্গে একাধিকবার কথা বলেছে সিবিআই । তবে, এই প্রথম ঘটনার পর আর জি করে বাবা-মা-কে নিয়ে গেল সিবিআই । জানা গিয়েছে, আরজি করের ঘটনাস্থলে নির্যাতিতার পরিবারকে নিয়ে গিয়েছিলেন । ঘটনার দিন কী হয়েছিল, তাঁরা কী দেখেছিলেন, কোথায় কারা কারা ছিলেন, সেই বিষয়ে স্পষ্ট ধারণা পেতেই আর জি করে গিয়েছে সিবিআই ।

জানা গিয়েছে,শুক্রবারল গোল্ডেন জুবলি ভবনে গিয়েছিলেন গোয়েন্দারা । এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন। এখানে ডিন এবং অধ্যক্ষের অফিস রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এখানকার বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে চিকিৎসকদের রেজিস্ট্রার সহ বিভিন্ন অফিশিয়াল ডকুমেন্ট খতিয়ে দেখা হচ্ছে । 

এদিকে, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করাতে চেয়েছিল সিবিআই । সেই মতো শিয়ালদহ আদালতে আবেদনও করা হয়েছিল । আদালত সূত্রে জানা গিয়েছে, আদালতে হাজির হয়ে এই ব্যাপারে নিজের সম্মতি দেয়নি সঞ্জয়।  নিয়ম বলছে, কোনও ব্যক্তির নার্কো টেস্ট করাতে হলে আদালত এবং ওই ব্যক্তির সম্মতি জরুরি। যদি ওই ব্যক্তি এই পরীক্ষায় নিজের সম্মতির কথা জানায়, তবেই এই ব্যাপারে আদালত তদন্তকারী সংস্থাকে অনুমতি দিতে পারে। কলকাতার বাইরে ভিন রাজ্যে নিয়ে গিয়ে সঞ্জয়ের নার্কো টেস্টের আবেদন করা হয়েছিল।  সিবিআইয়ের দাবি, এর আগে বদ্ধ ঘরে সঞ্জয় নার্কো টেস্টে নিয় আপত্তি জানায়নি। কিন্তু ভরা এজলাসে এসে বেঁকে বসে।

RG Kar Case

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর