বারবার তলব করার পরেও আসেননি। তদন্তে অসহযোগিতার জন্যই গ্রেফতার। জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গ্রেফতারির পর সুকান্তকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, "আমি আগেও ভবিষ্যদ্বাণী করেছিলাম, সময়ের অপেক্ষা শুধুমাত্র। ইডি ও সিবিআই বারবার ডেকেছে। ডাকার পরেও তাঁর কাছ থেকে কোনও সহযোগিতা পায়নি। বারবার উচ্চ আদালতে গিয়ে সিবিআইয়ের ডাককে বাইপাস করার চেষ্টা হয়েছে। ইডি বাধ্য হয়েছে গ্রেফতার করার জন্য।
সুকান্ত মজুমদার বলেন, "বিপুল পরিমাণ সম্পত্তি তাঁর নামে আছে। ব্যক্তিগত জীবনে তিনি একজন প্রাইমারি শিক্ষিকা। খুব অল্পবয়স। বেশিদিন সময় পাননি চাকরি করার। তাঁর এত বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে না। অনুব্রত মণ্ডলেরও কোনও রোজগারের হদিশ পাইনি। এত পরিমাণ সম্পত্তি। উত্তর দিতে হবে।"