Manik Bhattacharya: আদালতে মানিককে জুতো দেখাল বিজেপি

Updated : Oct 18, 2022 15:52
|
Editorji News Desk

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর দিকে জুতো তুলে ধরে বিক্ষোভ দেখাল বিজেপি৷ পলাশীপাড়ার তৃণমূল বিধায়ককে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। তাঁকে দেখেই 'চোর চোর' বলে স্লোগান দেন আদালত চত্বরে উপস্থিত বিজেপি কর্মীরা। বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে জুতো দেখানো হয় মানিককে।

প্রথম পার্থ চট্টোপাধ্যায়, তারপরে মানিকভট্টাচার্য। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা রীতিমতো চাপে তৃণমূল নেতৃত্ব। সোমবার গ্রেফতার করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে। জোকা ইএসআই স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে। সেখানেই বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "গ্রামে চোরকে ন্যাড়া করে গাছে বেঁধে শাস্তি দেওয়া হয়। এখানেই তাই হবে।" মানিক ভট্টাচার্যের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "কেন্দ্রীয় এজেন্সি নিরপেক্ষ ভূমিকা পালন করুক। দোষীরা শাস্তি পাক । তৃণমূলের কিছু বলার নেই । যোগ্য প্রার্থীরা চাকরি না পেয়ে যদি কেউ দোষ করে , শাস্তি পাক।" তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "পাহাড় প্রমাণ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপি নেতাদের স্পর্শই করে না ইডি সিবিআই। আমরা চাইব তদন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হোক।"

BJPManik BhattacharyaManik Bhattacharya arrested

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর