Bhatpara Blast Killed kid :বল ভেবে খেলতে গিয়ে ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু এক শিশুর, জখম আরও দুই শিশু

Updated : Nov 01, 2022 11:25
|
Editorji News Desk

কালী পুজোয় শ্যুট আউটের পর মঙ্গলবার বোমা বিস্ফোরণ। দুষ্কৃতি তাণ্ডবে উত্তাল ভাটপাড়া। মঙ্গলবার সকালে রেল লাইনের ধারে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ঘটনাস্থলে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম নিখিল পাসোয়ান (৬)। গুরুতর আহত ১১ বছরের মহেশ সাউ। তাঁকে কল্যাণী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হয়েছে বাকি দুই শিশু। ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতি তাণ্ডব বেড়েছে। তাদের কার্যকলাপেই এই ঘটনা ঘটেছে। 

কালী পুজোর পরের দিন সকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় নৈহাটি জিআরপি-আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, কালীপুজোর আগের রাতে দুষ্কৃতিরা ওই বোমা রেখে গিয়েছিল রেল লাইনের ধারে। তবে, কী উদ্দেশে ওই বোমা রাখা হয়েছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।    

কালী পুজোর দিন থেকেই উত্তপ্ত ভাটপাড়া। রবিবার আচমকাই ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুতিয়া লাইন এলাকায় এক যুব তৃণমূল নেতাকে গুলি করে দুষ্কৃতীরা। গুলিতে জখম হন রাজ পাণ্ডে নামে ওই তৃণমূল নেতা। পরদিন সকালে ফের বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। 

bomb blastbhatpara incidentNorth 24 Pargana

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর