Bengal Weather: জাঁকিয়ে শীত বাংলায়, রাজ্যজুড়েই হাড় কাঁপানো ঠান্ডা

Updated : Jan 18, 2022 09:19
|
Editorji News Desk

মেঘ, বৃষ্টি কাটিয়ে শীতের দ্বিতীয় ইনিংসে সদ্য ছন্দে ফিরেছে ঠান্ডা। মাঘের শুরুতে জমিয়ে শীত পড়ার পূর্বাভাস হাওয়া অফিসের। সকালের কুয়াশা ছাড়া মঙ্গলবার সারা দিন আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। 

 জাঁকিয়ে শীত আরও দিন দু’য়েক স্থায়ী হবে। তবে শুক্রবার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ অক্ষরেখার জন্য বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাত শুরু হলে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
  পারদ অনেকটাই নেমেছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। শ্রীনিকেতনের রাতের তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

উত্তরবঙ্গের ডুয়ার্সেও এখন হাড়কাঁপানো শীত। এ দিন শিলিগুড়ির তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি ছুঁয়েছে। জলপাইগুড়ি, কোচবিহারও ৮-৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। মালদহ, দুই দিনাজপুরেও ঠান্ডার কমতি নেই।

Weather Forecast Todayweather forecastbengal weatherwest bengal weatherWeather Forcast

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর