West Bengal Weather Update: হাতে আর চোদ্দ দিন...এই মরশুমের শীত নিয়ে কী বলল আবহাওয়া দফতর?

Updated : Dec 09, 2022 09:14
|
Editorji News Desk

ডিসেম্বরের শুরুতে শহরে শীত উধাও। বেলা বাড়লে বাড়ছে রোদের তেজ।  ঘামও হচ্ছে। তাহলে কী শীত পালাল বাংলা থেকে? আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। জানিয়েছে হাতে আর চোদ্দ দিন বাকি। তারপর পাকাপাকিভাবে জাঁকিয়ে শীতের লম্বা স্পেল আসছে৷।

তার আগে অবশ্য পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে দিন দুয়েকের জন্য তাপমাত্রা কমবে। এখন বাড়তে বাড়তে ২১ ডিগ্রির এর ঘরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। তবে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নামবে বলে পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারাদ পতনের পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়েই। 

ডিসেম্বরের ১৫ তারিখের পর রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার ইঙ্গিত। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের সেই স্থায়ী ইনিংস চলবে বলেই আশা করা যায়। তার আগে এই মিনি স্পেল মঙ্গলবার পর্যন্ত চলার কথা। 

কাল রাতের তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।  দিনের তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। 

Weather Forecast TodayWinterWest BengalWeatherWest Bengal weather reportWeather Report

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর