Santanu Banerjee: 'শান্তনুর ফোন সোনার খনি', মাত্র ১০ শতাংশ তথ্য পেতেই আদালতে হাজির ইডি

Updated : Mar 27, 2023 20:03
|
Editorji News Desk

সোমবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীলকে আদালতে পেশ করা হয়। এদিন ইডি জানায়, দুর্নীতি যোগের মাত্র ১০ শতাংশ তাঁদের হাতে এসেছে। বাকি এখনও ৯০ শতাংশ। ইডির এই বক্তব্যে কার্যত শোরগোল পড়ে যায় আদালত চত্বরে। উল্লেখ্য, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফোন হাতে আসতেই শান্তনু-অয়ন শীলের সমস্ত চ্যাটের হদিশ পান কেন্দ্রীয় গোয়েন্দারা। 

শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পরই ইডির স্ক্যানারে আসে অয়নের নাম। সল্টলেকের এফডি ব্লকের ৩৮৮ নম্বর বাড়িতে ছিল অয়নের অফিস। শনিবার সেখানেই হানা দেন ইডি আধিকারিকরা । দীর্ঘ ৩৭ ঘণ্টা সেখানে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে জেরাও করা হয় অয়নকে। তাঁর বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান ইডি আধিকারিকরা। তল্লাশি অভিযানে বেশ কয়েকটি কম্পিউটারের হার্ড ডিস্ক এবং মোবাইল থেকেও প্রচুর তথ্য পেয়েছেন তাঁরা । এরপরই সল্টলেকের অফিস থেকে তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

 

Ayan ShilSantanu BanerjeeRecruitment Scam in WB

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর