Partha Chatterjee: 'এরা সূর্যের মুখ দেখতে দিতে চায় না', সশরীরে হাজিরা দিতে চেয়ে আদালতে আবেদন পার্থর

Updated : Sep 07, 2022 15:52
|
Editorji News Desk

সশরীরে আদালতে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। এটা তাঁর মৌলিক অধিকার। বুধবার ভার্চুয়াল শুনানিতে এমনটাই জানালেন পার্থর আইনজীবী। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করলেও তার উল্টোপথে হেঁটে জামিনের আবেদন জানাননি অর্পিতার আইনজীবী। 

জানা গিয়েছে, বুধবার শুনানির শুরুতেই পার্থের হয়ে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। এর সপক্ষে শারীরিক অসুস্থতা-সহ একাধিক যুক্তিও দেখান। তার পর পার্থ বলেন, ‘‘আমার মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। ভার্চুয়ালি নয়, সশরীরে আদালতে হাজিরা দিতে চাই।’’ 

আরও পড়ুন- Partha Chatterjee's Bail plea: ইডির বিশেষ আদালতে জামিনের আবেদন করলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী

এদিন পার্থের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী সওয়াল করেন। আইনজীবী জানান, পার্থের রক্তাল্পতার সমস্যা রয়েছে। তাঁর হিমোগ্লোবিন কম, ক্রিয়েটিনিন বেশি। এছাড়া শ্বাসকষ্টের সমস্যার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর শিরদাঁড়াতেও সমস্যার কথাও আদালতকে জানান তাঁর আইনজীবী। একই সঙ্গে পার্থের আইনজীবীদের দাবি, তাঁদের মক্কেলের বাড়ি থেকে এখনও পর্যন্ত টাকা বা এলআইসি— কিছুই পাওয়া যায়নি। এমনকি, তদন্তে যে ভুয়ো সংস্থার কথা শোনা যাচ্ছে, তার মালিকানা বা শেয়ারও পার্থের নামে নয়। তাহলে জামিনে আপত্তি কোথায়? আইনি যুক্তি দিয়ে পার্থের আইজীবীর দাবি খণ্ডন করার চেষ্টা করে ইডি।

CBIEDPartha ChatterjeePartha Chatterjee ArrestAlipore Jailphysical hearingvirtual hearingfundamental rights

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর