Assam News: জিনস, টি-শার্ট, লেগিংস নয়, শিক্ষিকাদের স্কুলে আসতে হবে মার্জিত পোশাকে, নির্দেশিকা অসম সরকারের

Updated : May 21, 2023 12:43
|
Editorji News Desk

বিজেপি শাসিত রাজ্য অসমে এবার স্কুল শিক্ষিকাদের জন্য পোশাক ফতোয়া জারি করল সরকার । শনিবার একটি নির্দেশিকা জারি করেছে অসম শিক্ষা দফতর । সেখানে বলা হয়েছে, জিন্‌স, টি-শার্ট , লেগিংস কিংবা ক্যাজুয়াল পোশাক পরে স্কুলে আসতে পারবেন না শিক্ষিকারা । বদলে মার্জিত ও রুচিসম্মত পোশাকেই স্কুলে আসতে হবে । 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হবে । চকচকে রং যেন না হয় । অসমের শিক্ষা মন্ত্রী রনোজ পেগুর কথায়, "স্কুলে ছাত্রছাত্রীরা ইউনিফর্ম পরে আসে, শিক্ষকদেরও ড্রেস কোড থাকা উচিত। " পোশাক সংক্রান্ত নির্দেশ যাঁরা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । 

সরকারের তরফে এও বলা হয়েছে, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গিয়েছে, অনেক শিক্ষিকা নিজের পছন্দ মতো পোশাক পরে আসছেন । এখন থেকে তা মেনে নেওয়া হবে না । শিক্ষকরা সমাজের চোখে শ্রদ্ধার পাত্র, তাই তাঁদের রুচিসম্মত পোশাক পরে আসাই শ্রেয় । 

Assam

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর