Arms recover: আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার প্রচুর অস্ত্র, কী কারণ? এলাকায় চাঞ্চল্য

Updated : May 06, 2024 18:51
|
Editorji News Desk

আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার করা হল অস্ত্র। ঘটনাটি ঘটেছে গড়িয়ায় বাহান্ন পল্লি এলাকায়। যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত পড়ুয়া সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আশুতোষ কলেজের ওই পড়ুয়ার নাম হিরণ্ময় নস্কর। 

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে হিরণ্ময়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেসময় ওই কলেজ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান সাটার বন্দুক, ২টি সেভেন এম এম পিস্তল, ৩০ রাউন্ড লাইভ কার্তুজ, ৫ কেজি বারুদ এবং ২৫ বান্ডিল সুতলি দড়ি। 

এবিষয়ে বারুইপুর পুলিশ জেলার DSP ফয়সল বিন আহমেদ জানান,  হিরণ্ময় তৃতীয় বর্ষের পড়ুয়া। তাঁর সঙ্গে বিজয় হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে এবং খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তকারীদের প্রাথমিক অনুমাণ, অস্ত্র চোরাচালানের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন  হিরণ্ময়। এছাড়াও অন্য কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তাঁরা যুক্ত রয়েছেন কিনা সেটাও খতিয়ে দেখছেন তাঁরা। 

arms

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর