কলকাতা পুরসভা নির্বাচনে (Kolkata Municipal Corporation election) প্রচার করেননি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা (JP Nadda). বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আসন্ন ৪ পুরসভার ভোটপ্রচারেও আসবেন না তাঁরা। কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই রাজ্য বিজেপিকে তা জানিয়ে দিয়েছে।
আরও পড়ুন: Municipal Election : বিধাননগর ১২ নং ওয়ার্ডে নির্দল হয়ে লড়বেন মমতা মণ্ডল, শনিবার সারলেন প্রচার
সম্প্রতি কলকাতায় রাজ্য বিজেপি-র নতুন কমিটির সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। সেখানেই তিনি জানিয়েছিলেন, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় সফর করবেন নড্ডা। এর পরে জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন শাহ। সেই মতোই চলছিল প্রস্তুতি।
কয়েকদিন আগেই নড্ডা জানিয়ে দিয়েছেন তাঁর কর্মসূচি বাতিল। এর পরে রাজ্য বিজেপি-র আশা ছিল শিলিগুড়ি পুরভোটের আগে শাহর সফর হবে উত্তরবঙ্গে। তবে বিজেপি সূত্রে খবর, শেষবেলায় শাহও জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা সফর বাতিল করছেন।