Garfa Murder Update: বিয়ের কথা চলাকালীন নতুন সম্পর্কে জড়ায় প্রেমিকা, জেরায় খুনের কথা কবুল অভিযুক্তের

Updated : May 02, 2022 17:01
|
Editorji News Desk

গড়ফা কাণ্ডে (Garfa Murder) পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। বিয়ের কথা চলাকালীন নতুন সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী। আর সেই ক্ষোভেই প্রেমিকাকে খুন করে পঙ্কজ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে দোষ স্বীকার করেছে অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের। 

পুলিশ সূত্রে খবর, গড়ফার বাসিন্দা সুস্মিতা দাসের সঙ্গে প্রায় ১০ বছরের সম্পর্ক অভিযুক্ত পঙ্কজ দাসের। গোটা বিষয়টা জানত দুই পরিবারই। কর্মসূত্রে আন্দামানে থাকত প্রেমিক পঙ্কজ। কিন্তু ঝামেলার সূত্রপাত কিছুদিন আগে। হঠাৎ পঙ্কজ জানতে পারে, নতুন সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা। যা নিয়ে স্বাভাবিকভাবেই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। প্রেমিকার কাছে একাধিকবার গোটা বিষয়টি জানতে চায় পঙ্কজ। কিন্তু প্রেমিকা বিষয়টিকে গুরুত্ব দেননি।

আরও পড়ুন- Unnatural Death of Woman in Garfa: গড়ফায় অস্বাভাবিক মৃত্যু তরুণীর, হবু স্বামীকে গ্রেফতার পুলিশের

২৯ তারিখ বাড়ি ফিরে আসে পঙ্কজ। প্রেমিকার বাড়িতে যায় সে। কথা বলে সুস্মিতা ও তাঁর বাবা-মায়ের সঙ্গে। প্রেমিকার নতুন সম্পর্কের বিষয়টি সকলকে জানায় পঙ্কজ। কিন্তু সুস্মিতার পরিবারের কেউই এই অভিযোগকে গুরুত্ব দেননি। এরপর দ্রুতই আইনি বিবাহ সেরে ফেলার পরামর্শ দেয় যুবক। তাতে রাজি ছিল সকলেই। এরপর রবিবার ফের প্রেমিকার বাড়িতে যায় পঙ্কজ। সেই সময় বাড়িতে একাই ছিল সুস্মিতা। সেই সময় ফের নতুন সম্পর্কের বিষয়ে সুস্মিতাকে প্রশ্ন করে পঙ্কজ। তখন সুস্মিতা নতুন সম্পর্কের ব্যাপারে স্বীকার করতেই শ্বাসরোধ করে খুন করে পঙ্কজ। 

Garfa MurderMurder at kolkatadead bodyUnnatural Death

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর