দিনদিন শহরের এলাকা বিশেষে বাড়ছে নেশার আড্ডা, পাল্লা দিয়ে বাড়ছে আসামাজিক কাজ, প্রশাসনকে বলে লাভ হয়নি, অগত্যা দুর্গাপুর থেকে বাসে চড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন প্রিতিবন্ধী যুবক। নাম মহম্মদ আকবর আলি, পেশায় তিনি ডেলিভারি বয়।
মঙ্গলবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে পানাগড়ের গুরুদ্বারে এসেছিলেন অভিষেক। সকলকে অনুরোধ করে একেবারে অভিষেকের কাছে পৌঁছন আকবর। আকবরের অভিযোগ শুনতে মাটিতেই বসে পড়েন অভিষেক। দুর্গাপুর স্টেশন চত্ত্বর ক্রমশ নেশাতুরদের আড্ডা হয়ে উঠছে, তরুণ প্রজন্মকে এই নেশার দুনিয়া থেকে বাঁচাতেই আর্তি জানান আকবর। সব অভিযোগ শুনে আকবরকে আশ্বস্ত করেছেন অভিষেক। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন।