RG Kar Case : রবিবার জেলায় জেলায় জুনিয়র ডাক্তারদের 'অভয়া ক্লিনিক', গড়ে তোলা হল জনতার 'আদালত'

Updated : Sep 08, 2024 18:35
|
Editorji News Desk

 আর জি কর ঘটনার প্রতিবাদে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের । সুবিচার না পাওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন । তবে, কর্মবিরতির মধ্যেই মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে অভয়া ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা । শুধুমাত্র রবিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা দেওয়া হচ্ছে । এদিন, সেই ছবি দেখা গেল জেলায় জেলায় ।

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে অভয়া ক্লিনিক । এদিন সকাল ১০টা বাজাতেই হাসপাতালের সামনে রোগীদের ভিড় লক্ষ্য করা গেল । হাসপাতালের আউটডোরের সামনে চেয়ার, টেবিল পেতে রোগী দেখলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। রোগীদের হাতে বিনামূল্যে প্রয়োজনীয় কিছু ওষুধও তুলে দেওয়া হয় । জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, আগামী দিনে জেলায় ঘুরে ঘুরে এই পরিষেবা দেওয়া হবে ।

আসানসোলেও দেখা গেল একই ছবি । আইএমএ-এর আসানসোলের রানিগঞ্জ শাখার দফতরে বসেছিল অভয়া ক্লিনিক । বহু মানুষ সেখানে চিকিৎসা পরিষেবা পেয়েছেন । পেসক্রিপশনে লেখা হয়েছে, জাস্টিস ফর আর জি কর । বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি বিনামূল্যে বেশ কিছু ওষুধও দেওয়া হয় রোগীদের ।

কোথাও আবার ক্লিনিকের সঙ্গে চলল 'আদালত' । অভয়া ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসিয়ে বহু মানুষের মতামত জানতে চাওয়া হয় । আদালত-এ মানুষ অপরাধীর ফাঁসির দাবি তুলেছেন । অন্যদিকে, হাওড়া জেলা হাসপাতালে কালো ব্যাজ পরে পরিষেবা দিলেন জুনিয়র ডাক্তাররা ।

Abhaya Clinic

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর