Bengali Mountaineers: খোঁজ পাওয়া গেল ৪ বাঙালি পর্বতারোহীর, নিরাপদে আছেন, জানিয়েছে হিমাচল প্রশাসন

Updated : Sep 18, 2022 14:30
|
Editorji News Desk

খোঁজ পাওয়া গেল হিমাচলে পর্বতারোহণে যাওয়া চার বাঙালি পর্বতারোহীর। হিমাচলের দুর্গম পর্বত শৃঙ্গ মাউন্ট আলি রত্নি টিব্বা জয় করতে বেরিয়েছিলেন অভিজিৎ বণিক, চিন্ময় মণ্ডল, দিবস দাস ও বিনয় দাস। গত বুধবার শেষবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। এরপর পর্বতারোহীদের খোঁজে যায় বিশেষ প্রশিক্ষিত দল। রবিবার হিমাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, তাঁদের খুঁজে পাওয়া গিয়েছে। নিরাপদেই আছেন তাঁরা।

জানা গিয়েছে,  মালানা গ্রাম থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছিল। বুধবার অ্যাডভান্সড বেস ক্যাম্প থেকে শৃঙ্গের উদ্দেশে রওনা দেন চারজন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও না ফেরায়, স্থানীয় শেরপা খবর দেয় হিমাচল প্রশাসনকে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকারী দল অভিযান শুরু করে। ওই দলে থাকা মনোজ নাথ নামে আরও এক পর্বতারোহীকে কপ্টার করে নিয়ে শুরু হয় অভিযান। হিমাচল প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাঁরা এখন নিরাপদেই আছেন। 

৫,৪৫৮ ফিট উচ্চতার মাউন্ট আলি রত্নি টিব্বা দুর্গম শৃঙ্গ নামে পরিচিত। এর পথ পাথুরে ও খাড়াই। শৃঙ্গ জুড়ে আছে হিমবাহ। শৃঙ্গ জয় করতে গেলে অনেক বেশি প্রযুক্তি নির্ভর হতে হয়। পেশাদার প্রশিক্ষকের সাহায্যও লাগে।

Himachal PradeshHimachal Pradesh governmentBengaliMountaineers

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর