Elephant died in Alipurduar: রাজাভাতখাওয়ায় মালগাড়ির ধাক্কা, সাবক সহ ৩ হাতির মৃত্যু

Updated : Nov 27, 2023 12:36
|
Editorji News Desk

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শাবক সহ তিনটি হাতির। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হাতিগুলির। 

বনদফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে রাজাভাতখাওয়ার শিকারি গেট এলাকা দিয়ে শিলিগুড়ির অভিমুখে একটি মালগাড়ি যাচ্ছিল। সেসময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ হাতিগুলি রেললাইন পারাপার করছিল। তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই তিনটি হাতির। 

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল ও বনদফতরের পদস্থ কর্তারা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

এবিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

Elephant

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর