West Bengal Violence update: অশান্তির ঘটনায় গ্রেফতার ২০০ জনেরও বেশি, হাওড়ায় এখনই উঠছে না ১৪৪ ধারা

Updated : Jun 20, 2022 18:11
|
Editorji News Desk

হাওড়া(Howrah  সহ রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েকদিনে ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদির ঘটনায় ২০০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়ায় আরও ৩ দিন ১৪৪ ধারা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, পয়গম্বর বিতর্কে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেত্রী(Nupur Sharma Controversy)। যে মন্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ। তার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গের হাওড়া সহ একাধিক জেলায়। ইতিমধ্যেই নূপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে রাজ্যের বিভিন্ন থানায়। 

সোমবার বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম(Javed Shamim)। তিনি জানান, নদিয়ায় ট্রেনে ভাঙচুরের ঘটনায় ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অশান্তি ছড়ানোর অভিযোগে এখনও পর্যন্ত বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ২০০-র বেশি অভিযুক্তকে। নাকাশিপাড়ার ঘটনায় ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক রয়েছে পুলিশ। বিভিন্ন জেলার অশান্তিপ্রবণ(West Bengal violence update) এলাকায় পুলিশি টহল চলছে। এখনও পর্যন্ত ৪২টি এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহভাজনদের উপর নজর রাখা হচ্ছে।  

আরও পড়ুন- Calcutta High Court: নূপুর বিতর্কে অশান্তি, রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী নেওয়ার পরামর্শ হাই কোর্টের

এডিজি আইনশৃঙ্খলা আরও জানান, অশান্তির ঘটনায় হাওড়া কমিশনারেটে ১৭টি ও হাওড়া গ্রামীণে ৯টি কেস দাখিল করা হয়েছে। তবে হাওড়ায় ইন্টারনেট পরিষেবা(Internet service interupted) চালু করা হলেও এখন‌ই ১৪৪ ধারা প্রত্যাহার করা হচ্ছে না। আরও কিছুদিন দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জাভেদ শামিম(Javed Shamim)।

Kolkata PoliceProphet Muhammad ControversyHowrah Violence

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর