Durga Puja 2022 : মা দুর্গা রূপ পেল ১২ বছরের সায়নের হাতে, মূর্তি গড়ে তাক লাগাল বাঁকুড়ার বালক

Updated : Oct 05, 2022 20:25
|
Editorji News Desk

বয়স মাত্র ১২ । খেলার ছলেই একদিন মাটি দিয়ে প্রতিমা বানানো শুরু করেছিল । কিন্তু, এখন সেই 'খেলা'-ই বাঁকুড়ার (Bankura) সায়ন হাজরার কাছে অধ্যাবসায় হয়ে উঠেছে । এবছর নিজের হাতেই দুর্গা (Durga Puja 2022) প্রতিমা তৈরি করেছে পঞ্চম শ্রেণির ছাত্র সায়ন । শুধু তাই নয়, সেই দেবী মূর্তি পুজোর আয়োজনও করছে পাত্রসায়রের সিংহপাড়া গ্রামের সায়ন হাজরা (12 years boy making Durga Idol)।

কেবল দুর্গা নয়, লক্ষ্মী গণেশ, কার্তিক, সরস্বতী, বিশ্বকর্মাও তৈরি করেছে সায়ন। তার সেই মূর্তি (Durga Idol) ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে এলাকায় । কীভাবে সায়নের পথ চলা শুরু জানেন ? সায়নের মা মৌসুমী হাজরা জানিয়েছেন, বরাবরই ছবি আঁকতে ভালবাসে সায়ন । লকডাউনে যখন ঘরে বন্দী ছিল,বাইরে খেলাধূলা ছিল না, তখন থেকেই খেলার ছলে মাটি, তুলি নিয়ে মূর্তি গড়া শুরু করেছিল সায়ন । কিন্তু, এভাবে যে দুর্গা প্রতিমা (Durga Idol) তৈরি করে ফেলবে তা কল্পনা করতে পারেননি সায়নের পরিবারের কেউই ।

আরও পড়ুন, Durga Puja 2022 : মহালয়ার আগেই মণ্ডপে মণ্ডপে বিশেষ প্রদর্শনী, বিশেষ উদ্যোগ ইউনেস্কোর
 

প্রতিমা গড়তে প্রয়োজনীয় মাটি, খড়, রঙ, তুলি সব এখন নিজেই জোগাড় করে নেয় সে । তারপর বানিয়ে ফেলে নিজের মনের মতো প্রতিমা । টানা ২ -৩ ঘণ্টা একনাগাড়ে বসে কাঠামোয় মাটি দিয়ে বানিয়ে ফেলে একটি প্রতিমা। তারপর কয়েকদিন তা ভাল করে রোদে শুকিয়ে খড়ি দেওয়ার পর দেয় রঙের প্রলেপ। নিজের পকেটমানি থেকেই কিনে আনে প্রতিমার জন্য চুল, অলঙ্কার । আসলে,সায়নদের বাড়িতে বেশ বড় করে দুর্গাপুজোও হয়। বাড়িতেই প্রতিমা তৈরি হয়। ফলে খুব ছোট থেকেই বাড়িতে প্রতিমা তৈরি করা দেখেছে সে। আর তাতেই এই বিষয়ে আগ্রহ আরও বেড়েছে।

সায়ন পড়াশোনাতেও খুব ভাল । তবে, তাঁর শৈল্পিক সত্তা তাক লাগিয়ে দিয়েছে প্রত্যেককে । সায়নের এই কাজে প্রথমে সম্মতি ছিল না তার মায়ের । কিন্তু, সায়নের প্রতিভার কাছে হার মানে তার মা । বরং বাড়ির সবাই এখন তাকে মূর্তি গড়তে ভীষণ উৎসাহ দেয়।

BankuraDurga IdolDurga Puja 2022

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর