Phalguni Chatterjee Serial: একই সঙ্গে দুটি ধারাবাহিক শেষ ফাল্গুনীর, 'মন খারাপ' বর্ষীয়ান অভিনেতার

Updated : Dec 09, 2022 16:14
|
Editorji News Desk

বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে দুটি বেশ পছন্দের ধারাবাহিক ছিল স্টার জলসার 'ধুলোকণা' এবং জি বাংলার 'এই পথ যদি না শেষ হয়'। লালন এবং ফুলঝুরি আর অন্যদিকে টুকাই বাবু আর উর্মির জমজমাট প্রেমের রসায়ন বেশ মনে ধরেছিল দর্শকদের৷ কিন্তু এই দুই জনপ্রিয় ধারাবাহিকেরই বেজে গিয়েছে বিদায় ঘণ্টা। শেষের পথে লালন ফুলঝুরি এবং সাত্যকি উর্মির পথ৷ 

এই দুই ধারাবাহিকেই বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়। স্বভাবতই তাঁর অভিনীত দুই ধারাবাহিকই এক সঙ্গে বন্ধ হতে বসায় মন খারাপ তাঁর। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর মন খারাপের কথা জানালেন ফাল্গুনী নিজেই৷ 

আরও পড়ুন: ডেঙ্গু-তে কাবু তিয়াষা, ধুম জ্বর নিয়েই নতুন ধারাবাহিকের শুটিং শুরু

ধারাবাহিকের বেশ কিছু ছবি শেয়ার করে ফাল্গুনী লেখেন, "একসঙ্গে বন্ধ হতে চলেছে আমার দুই ধারাবাহিক। 'ধুলোকণা' ও 'এই পথ যদি না শেষ হয়'। জানি নতুন কাজ শুরু হবে, তবু হারানোর দুঃখ সেতো থেকেই যায়। "

DhulokonaEi poth jodi na sesh hoyphalguni ChatterjeeTollywoodserial news

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ